Wednesday, January 22, 2020

৪৫★ কবিতা_প্রেম বর্ষণ_বিপুল বিশ্বাস



প্রেম বর্ষণ
বিপুল বিশ্বাস

হাজার ফুল ফোটে বিশ্ববাগানে,
 সব ফুল যায় না শ্রী গোবিন্দের চরণে।
কতবার আসে যায় এই পৃথিবীতে...
অকারণে ঝরে যায়, লোভ-লালসাতে।

কিসের আশায় পৃথিবীতে আসা?
 ভাবি নাই মনে, সবই নিরাশা আমার,
আমার আমার করি আমি,
 আমি কার? ভাবি নাই একবার।

ভাববো কেমন করে?
 জ্ঞানের আলো মোর রয়েছে যে ঢাকা,
 কেমন করে পাবো তাঁরে?
 এই শুধু ভাবি যে একা।

আশা করি তোমার আশা
 তুমি আমার শেষ ভরসা
 তুমি ছাড়া নাই মোর গতি,
 তোমার চরণে রেখো আমার অটল ভক্তি।

তোমার কাছে এই নিবেদন-
তোমার চরণে থাকে যেন আমার
                'প্রেম বর্ষণ'।

(তরুণ প্রভা, ২০১৬)