মুক্তি পাবি গুরু'র দয়ায়
সুব্রত মণ্ডল সৃজন
সুব্রত মণ্ডল সৃজন
যে ধনে তুই ছিলি ধনী
খোয়াইয়া তা হইলি ঋণী
শোন রে ও মন, আর তুই খোয়াস না।
হারাইলে এমন সম্পদ
পাড় ঘাটাতে হবে বিপদ
সেদিন রে তোর, হিসাব মিলবে না।।
খোয়াইয়া তা হইলি ঋণী
শোন রে ও মন, আর তুই খোয়াস না।
হারাইলে এমন সম্পদ
পাড় ঘাটাতে হবে বিপদ
সেদিন রে তোর, হিসাব মিলবে না।।
একবিন্দু একবিন্দু করে
যা হারাইলি জনম ভরে
দেখ-না রে মন হিসাব করে,
কত হইলি দেনা রে....??
যা হারাইলি জনম ভরে
দেখ-না রে মন হিসাব করে,
কত হইলি দেনা রে....??
যা পেয়েছিস পিতৃগুণে
মিলিয়া কা'মিনী'র সনে
নষ্ট করলি অকারণে,
পেয়েও তুই রাখলি না রে...।।
মিলিয়া কা'মিনী'র সনে
নষ্ট করলি অকারণে,
পেয়েও তুই রাখলি না রে...।।
এখন বিনয় করে বলি শেষে
পড়িস না ওই কামিনী'র বশে
নিয়ে যাবে যাহা আছে,
ফেরত পাবি না রে...।।
পড়িস না ওই কামিনী'র বশে
নিয়ে যাবে যাহা আছে,
ফেরত পাবি না রে...।।
কাঙাল সুব্রত কয় আছে সময়
মুক্তি পাবি গুরু'র দয়ায়
আশ্রয় নে তাঁর চরণ তলায়,
ওই চরণ আর ছাড়িস না রে...।।
মুক্তি পাবি গুরু'র দয়ায়
আশ্রয় নে তাঁর চরণ তলায়,
ওই চরণ আর ছাড়িস না রে...।।
রচনা : ২১-০১-২০১৯ (০৯:১০ এ এম)
টেকেরহাট-গোপালগঞ্জ বাসে বসে।
টেকেরহাট-গোপালগঞ্জ বাসে বসে।
ভালো
ReplyDeleteধন্যবাদ গুরু
ReplyDeleteধন্যবাদ গুরু
ReplyDeleteধন্যবাদ গুরু
ReplyDelete