আমার ডায়েরী থেকে
জয়দেব মণ্ডল
উৎসর্গ : মাতৃশক্তির প্রতি।
এই মেয়ে শুনছো তুমি? বলছি তোমায় আমি৷ একা একা কেন নদীর ধারে তুমি মন খারাপ করে অবেলাতে বসে আছো বট গাছের তলে ? সমস্যাটা আমার সাথে তুমি শেয়ার করবে কি? মেয়েটা আমায় বললো তার না বলা কিছু কথা। দুঃখ, কষ্ট ও অনুতাপের কথা!
"আমার অনুভূতি ও পরিস্থিতির কথা বোঝে না তো কেউ৷ আমি বললাম- কেন? সে বলল- আমায় অনেকেই বলে 'কালো, আমি নাকি কলঙ্কিনী, আমাকে নিয়ে সকলে সমালোচনা করে৷ আমি পরিবারের বোঝা, আমার বড় ভুল বুঝি-আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে...!"
আমি তার অনুতাপের কথা শুনে তাকে বললাম- তুমি আমার প্রিয় অনুরাধা৷ তুমি দুঃখ করো না৷ অনুতাপে তাপিত হয়ো না৷ নিজেকে মৃত্যুর পথে ফেলে দিওনা৷ তুমি মানব জীবন পেয়েছো এটাই বড় কিছু পাওয়া৷ তুমিই হচ্ছ একজন প্রকৃত মানুষ৷ তোমার অনুতাপ ও অনুভুতির কথা আমি তো হৃদয়ে ধারণ করেছি এবং তা বুঝেছি৷ মানুষ তো মানুষেরই জন্য৷ আমরা এই পৃথিবীতে কেউ কারো না, আবার সবাই সবার জন্য৷ মানুষ মায়ার বাঁধনে বাঁধা৷ দেখলে ছায়া মনে হয়, না দেখলে মায়া মনে হয়৷
আচ্ছা, কিছু মানুষের মনে কেন এত মোহ, লালসা, অহংকার, স্বার্থপরতা, সমালোচনা, মিথ্যা কথা, অবহেলা, ঘৃণা, কুটনীতি, অতি লোভ... এগুলো তো কারো মনে থাকা ভালো না৷ এসবের মানে- নিজেকে ধ্বংসের পথে টেনে নেয়া৷
যাদের এত মাথা ব্যথা তোমাকে নিয়ে, তারা কি নিজেকে ভালোবাসতে জানে? তারা তো নিজের মন ও শরীরকে ঢেকে রাখতে জানে না। এরা তো অন্য কে কষ্ট দিতে জানে, এরা অন্যের কষ্ট ও দুঃখ দেখে কিছু অনুভাব করতে জানে না, কারো দুঃখ দেখলে এরা হাসতে থাকে, এদের মনে কোন দয়া-মায়া নেই, অনুতাপ নেই, কোন বিবেক নেই৷
একটা দুঃখের বিষয়, কিছু মেয়েরা জিন্সের প্যান্ট পড়ে, বুকে ওড়না দেয় না! মেয়েদের বুকের ওড়না তো মেয়েদের সম্মান রক্ষকারী, এরা যত ফর্সা থাকুক এরাই হচ্ছে আসল কালো ও কলঙ্কিনী, এর আবার অন্যের সমালোচনা করে৷
আবার কিছু ছেলে আছে, চলাফেরা আদব-কায়দা, চোখের নজর ভালো না এরা হচ্ছে বখাটে, এরা অন্যর সমলোচনা করে, মেয়েদের দেখলে খারাপ মন্তব্য করে এরাই হচ্ছে আসল কালো, ছেলে নামে কলঙ্ক ।
আমি সকলকে উদ্দেশ্য করে বলি, শরীরকে ঢেকে রাখ সঠিক পোশাক পরিধান করে৷ সত্য পথে মনকে রাখ সর্বদা৷ তবেই তুমি সুন্দর ৷
আমি মেয়েটাকে বললাম-কিছু মানুষ কারো মনের খবর না নিয়ে অনেক কিছুই মন্তব্য করে৷ এর জন্য অনুতপ্ত হয়ে মনকে কেন কষ্ট দেও তুমি৷
তুমিই হচ্ছো রূপবান! রূপময় নারী বিশ্ব সুন্দরী রমনী! তুমি তো কালো, চরিত্রহীন ও কলঙ্কিনী নও৷
বিয়ের আগে নারী হয় সুন্দরী! তোমার ভিতরে আছে অনেক গুনাবলি, অনেক প্রকৃতি৷ তুমি মেয়ে থেকেই হয়ছো একজন নারী৷ তুমি সবার কাছে হয়েছো মা জননী, তুমি মাতৃভূমি৷ সবার প্রিয় জন্মভূমি৷ কে বলে তোমায় কালো? কালো তো তুমি নও৷ যে বলে কালো তোমায়, সে কি জানে কালো কাকে বলা হয?
নারী কাকে বলে? রমনী কাকে বলে? প্রকৃত মানুষ কাকে বলে? সমালোচনা কাকে বলে? বিবেক কাকে বলে?
তুমি হচ্ছো আমার মা৷ তোমাকে শ্রদ্ধা করি মাতৃজ্ঞানে। কারন তুমি বিশ্বময়ী, মাতৃভূমি, মা জননী, জন্মভূমি৷ প্রকৃত রমনীর গুনে হয় সংসার আলোকিত। মাতৃশক্তির কোন তুলনা হয় না৷
সে এখন মানুষের মতো বেঁচে থাকতে চায়। কোন বাঁধা সে মানতে চায় না।
নারীকে কেউ কালো ভেবো না, নারীকে কলঙ্কিনী করো না বা বলো না৷
তুমি মেয়ে হও বা ছেলে হও, সেটা বিষয় না৷ তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো, কী হয়ে এসেছো, কি নিয়ে এসেছো, কার জন্য এসেছো, কী হয়ে যাবে, কী নিয়ে যাবে, সেটা আগে ভাবো৷ বিবেক বলবে তোমায়, নারীর জন্যই এই সব কিছুই তোমার৷ সব নারীকে সম্মানের চোখে দেখ, মাতৃরূপে ভক্তি করো৷ নারীর জন্যই পেয়েছি আমরা মানব দেহ৷ নারী মানে মায়াময়, স্নেহময়ী ভালোবাসা৷ নারী মানেই এক জন মমতাময়ী মা৷ আর মা মানেই পৃথিবী৷ নারী মানেই একজন জীবন দাতা, স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ মা!
মেয়ে, জন্ম থেকে হয় শিশু, শিশু থেকেই হয় বালিকা, বালিকা থেকেই হয় যুবতী, যুবতী থেকেই-বিয়ের পরে হয় একজন নারী' আর নারী থেকেই হয় একজন পূর্ণ "মা"৷ আদর্শ মা আর বাবা থেকেই জন্ম হয় আদর্শ ও আলোকিত সন্তানের।
"আমরা সবাই যেন মাতা পিতার আদর্শ সন্তান হতে পারি। আসো আমরা সেই চেষ্টা করি।"
।। জয় মা ।।
রচনা: ২০-১২-২০১৯ (রাত ০২:১০ এ এম)
জয়দেব মণ্ডল
সদস্য
তরুণ ধর্মের আলো
---------------------------------------------------------------
বিশেষ দ্রষ্টব্য :
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন!
আর আমাদের অন্যান্য লেখাগুলো পড়ার জন্য অনুরোধ করা হলো।
ইউটিউবে আমাদের ভিডিও দেখার জন্য ইউটিউবে সার্চ দিন TDA DK 2015 লিখে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।।
আপনিও লেখা পাঠাতে পারেন আমাদের ইমেইলে
tdadk2015@gmail.com
এই ঠিকানায়