Wednesday, March 20, 2019
০৭★ শ্রেষ্ঠ রথ
কার্তিক বর
ভোরবেলা নিদ্রা থেকে
জেগে ওঠো হে মানবজাতি,
সবাই চলো একসাথে
কৃষ্ণ নামে মাতি।
সঙ্গে নিয়ে ঝাঁজর, ঢোল
আরো নিয়ে কাঁসর, জুড়ি।
এক সাথে সবাই মোরা
বলি কৃষ্ণ, হরি.......।
সারি বেঁধে দাঁড়িয়ে তার
নামে করি কীর্তন,
যেদিন যাবো চিরতরে
নাম-ই হবে আপন।
সু-প্রভাতে কৃষ্ণ নাম
সকল কর্মের শান্তির পথ,
আপদ-বিপদ, দুঃখ বিনাশে.....
নাম-ই হলো 'শ্রেষ্ঠ রথ'।
#তরুণ প্রভা#জুন, ২০১৬#পৃষ্ঠা-৯৪#
Tuesday, March 19, 2019
০৬★ সন্ন্যাস
সন্ন্যাস
সুব্রত মণ্ডল সৃজন
ত্যাগ না হলে হয় না সন্ন্যাস
গীতার পাতায় আছে প্রকাশ
বলছে আমার শ্রীকৃষ্ণ ভগবান।
যথা-তথা দেখিতে পাই
সাধুর মাঝে ত্যাগ নাই
আছে শুধু ত্যাগের বসনখান।।
দেখি সাধুর মুখে বিড়ির ধোঁয়া
শাস্ত্রে তাহা যায় না পাওয়া
তারও কিছু ভক্ত আছে
লুটায় গিয়ে পায়ের নিচে
মনে হয় মিলে গেছে,
পরমের সন্ধান।
আসলে ওই সাধুই শয়তান।।
আহার করে পঁচিশ প্রকারে
পাশেই থাকে অনাহারে
সাধুদের এ কেমন নীতি
অনাহারীর বুকে দিয়ে লাথি
নিরজনে আমি কাঁদি,
দেখিয়া এ-ই বিধান।
আসলে ওই সাধুই শয়তান।।
সাধুর পোশাক গায় জড়িয়ে
সন্ন্যাসী পদবি নিয়ে
তারা যখন মঞ্চে ওঠে
ধর্ম কথা মুখে ছোটে
অমন সাধু ভবের হাটে,
করতে হবে প্রত্যাখান।
আসলে ওই সাধুই শয়তান।।
ওরে, সুব্রত কয় গানের সুরে
যারা, ধর্মের নামে ব্যবসা করে
শ্রীরামকৃষ্ণের আছে বাণী
'ত্যাগ আনতে হয় মনে' জানি
যুগে যুগে ঋষি-মুনি,
গেয়েছে ত্যাগেরই গান।।
ত্যাগ না হলে হয় না সন্ন্যাস...
রচনা: ১৭-১১-২০১৮
দিগনগর থেকে ফরিদপুর গাড়িতে বসে।
Monday, March 18, 2019
০৫★ শ্মশান যাত্রা
আমার এমন সুদিন আসবে কবে?
চার জনাতে কান্ধে লবে।
সবাই মিলে আমায় যখন
নিয়ে যাবে শ্মশান ঘাটে।
যেন নতুন করে বিয়ের সাজে
সেখানে থাকবে নাকো কোন পুরোহিত।
আমার, বিয়ের মন্ত্র পড়বে সবে
পুত্র আমায় স্নান করাবে
ভেসে তার ঐ নয়নের জলে।
আমার এমন সুদিন আসবে কবে?
আমার সকল চাওয়া পুরবে যখন
শ্মশানের ওই যজ্ঞতে।
কবে সুখ দুঃখ আর রবেনা
সকলি হইবে দহন,
যখন সবাই আমায় করবে পর।
আমার সেই সুদিনের যাত্রী যারা
মুখে হরি হরি বলবে তারা।
আমি শুনতে পাবনা, পরবো ঘুমিয়ে।
কত না গর্ব আমার কত অহংকার
শ্মশানের আগুনে পুড়ে হবে ছারখার!
সেই সুদিনে,
অঙ্গে সাদা থান, তিলক ফোটা
এইতো আমি পাব
আমার আমার যা ভাবি
আমার কিছু নাই
এই সংসারে সবাই করি অভিনয়।
আমার ছেলে, আমার মেয়ে
সেদিন ভুলে যাব
বাশের পালকিতে আমি
শ্মশান ঘাটে যাব।
সুমন বলে মনের ব্যথায়
ওরে সুব্রত ভাই,
যেমন কর্ম তেমন ফল
এই সংসারে পাই।
সময় থাকতে শ্রী গুরুর চরনে
সপে দাও প্রাণ,
অকারনে কাটাইও না সময়
কেহ আমার মত।
তবে কাদতে হবে নয়ন জলে
তোমার অবিরত...।
Sunday, March 17, 2019
০৪★ মা
প্রবীণ মল্লিক রথিন
তোমার মা, আমার মা,
সবার আছে নিজস্ব মা।
তোমার-আমার এই দেহখান,
মা-বাবার সব অবদান।
মা ছাড়া সবই অন্ধকার।
পাবে কোথায় এমন সুধা?
মা ছাড়া মায়ের মমতা!
যদি করো মায়ের সেবা,
খুশি হবে ওই বিধাতা।
দেখলে মায়ের মুখ--
দূরে যায় সব দুখ।
দিলে কষ্ট মায়ের মনে,
আসবে না সুখ নিজ জীবনে।
'মা' যে সবার অন্তর্যামী--
মা'র চেয়ে নাই কিছুই দামি।
---তরুণ প্রভা, জুন ২০১৬, পৃষ্ঠা ৯০
Saturday, March 16, 2019
০৩★ মুক্তি পাবি গুরু'র দয়ায়
সুব্রত মণ্ডল সৃজন
খোয়াইয়া তা হইলি ঋণী
শোন রে ও মন, আর তুই খোয়াস না।
হারাইলে এমন সম্পদ
পাড় ঘাটাতে হবে বিপদ
সেদিন রে তোর, হিসাব মিলবে না।।
যা হারাইলি জনম ভরে
দেখ-না রে মন হিসাব করে,
কত হইলি দেনা রে....??
মিলিয়া কা'মিনী'র সনে
নষ্ট করলি অকারণে,
পেয়েও তুই রাখলি না রে...।।
পড়িস না ওই কামিনী'র বশে
নিয়ে যাবে যাহা আছে,
ফেরত পাবি না রে...।।
মুক্তি পাবি গুরু'র দয়ায়
আশ্রয় নে তাঁর চরণ তলায়,
ওই চরণ আর ছাড়িস না রে...।।
টেকেরহাট-গোপালগঞ্জ বাসে বসে।
০২★ মহামূল্যবান মুহূর্তে ভালোবাসা
সুব্রত মণ্ডল সৃজন
ছেলে : মা, আমি ফরিদপুর গেলাম।
মা : দাড়া, ভাত খাইয়া যা।
ছেলে : না, খাবো না, যাই...
মা : দাড়া তয়, একটা মাছ খাইয়া যা, আয় বাড়ি আয়।
বোন : ধর, এইটুকু খা।
দাদা: কী?
বোন : ছানা।
দাদা : দে।
মা : এই নে মাছ! (ইলিশ মাছ ও মাছের ডিম)
ছেলে : দাও।
ঠাকুরমা : দাদা, কোনো সময় দৌড়াইয়া গাড়িতে উঠবা না, গাড়ির ছাদে যাবা না, সাবধানে চলাচল করবা..... আর ফরিদপুর যাইয়া গাড়ি থেকে নাইমা-ই আগে বাড়িতে ফোন দিবা! যাও দাদা, ভগবান তোমার মঙ্গল করুক!
নাতি: আচ্ছা, ঠাকুমা!....(প্রণাম)
৬-১১-২০১৭ খ্রিস্টাব্দ।
Friday, March 15, 2019
০১★ TDA DK 2015 দিয়ে কী বুঝানো হয়েছে?
-
মুক্তি পাবি গুরু'র দয়ায় সুব্রত মণ্ডল সৃজন যে ধনে তুই ছিলি ধনী খোয়াইয়া তা হইলি ঋণী শোন রে ও মন, আর তুই খোয়াস না। হারাইলে এমন স...



