★তরুণ ধর্মের আলো★The Light of Young Religion★
★"এসো, আঁধারে জ্বালাই আলো"★
Wednesday, April 20, 2022
Friday, November 27, 2020
কর্তব্য
Thursday, November 26, 2020
একটি_ছেলের_একাদশী_ব্রত_পালন
একটি_ছেলের_একাদশী_ব্রত_পালন
ওঁ তৎ সৎ
আজ বলবো, এক ছেলের জীবনের প্রথম একাদশীর উপবাস থাকার কথা।
ছেলেটার এতগুলো বছর কেটে গেলো কোনোদিন এই উপবাস করে নি। কতজন যে তাকে বলেছে, দেখো, তুমি তো মনে হয় আধ্যাত্মিক জগতের মানুষ, কারণ, তোমার কথাবার্তার ধরণও আধ্যাত্মিকের মতই। তোমার অনেককিছুই ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না। এই যে একাদশীর উপবাস থাকো না। কোন ব্রত রাখো না। আবার কথাও বলো পাকা পাকা...!
ছেলেটা এতদিন এসব কথার পেছনে যে কত যুক্তি দিয়েছে। সেগুলো তারা শুনে আরো কোনো কথা বলার সুযোগ পায়নি।
ছেলেটাকে অনেকের মধ্যে বিশেষ করে যারা একাদশীর ব্রত থাকা নিয়ে কথা বলতেন, তাকে ব্রত পালন করার জন্য বিভিন্ন কথা বলতেন এমনকি এখনো বলেন তারা হলেন, শ্রী সুজিৎ কুমার দত্ত, শ্রী দিপংকর হাওলাদার, শ্রী বলাই কুমার পাল, শ্রী বৈকুণ্ঠ সরকার, শ্রী দিপক বৈরাগী প্রমুখ।
কিন্তু ছেলেটা এবার করলো কী? মনে মনে স্থির করলো যে, একটা ব্রত অন্ততপক্ষে পালন করার চেষ্টা করি, দেখা যাক কী হয়? কেমন লাগে? পরবর্তী ব্রত থাকার কথা না হয় পরে দেখা যাবে। তাই সে গত কাল (২৬ নভেম্বর, ২০২০) যে একাদশীর ব্রত, সেটা পালন করার জন্য যথাযথ চেষ্টা করে। যদিও নিয়ম-কানুন তেমন কিছুই জানে না ছেলেটি, তবুও ঠাকুরের শ্রীচরণে দেহ মন অর্পণ করে শুরু করে ব্রত। অনেকে বলে থাকেন যে, যদি কেউ নির্জলা ব্রত থাকতে না পারে তাহলে সে কিছু ফল-জল সেবা তা করতে পারে। এতে দোষের কিছুই নেই, মূল কথা হচ্চে তার সংযম বা লক্ষ্য ঠিক আছে কি না!
তাই সে দুপুরে দুটো কলা, রাতে দুটো কলা ও অর্ধেকটি কমলা সেবা করে এবং ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে... সাথে সকাল, সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করে। পরদিন সকালে নিজে হাতে খিচুরি রান্না করে ঠাকুরকে নিবেদন করে নিজে প্রসাদ গ্রহণ করে।
এখন, সেই ছেলেটি এই একাদশীর ব্রত রাখার চেষ্টার মাধ্যমে যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছে তা হলো— এই একাদশী ব্রত শুধু একক দৃষ্টিকোণ থেকে নয় বরং এমন ব্রত প্রতিটি মানুষেরই করা কর্তব্য। কেননা, এতে শারীরিক যেমন উপকার আছে তেমনি আছে মানসিক উপকার। এতে মনের তথা শরীরের অনেক ব্যাধিও দূরীভূত হয়ে যায়। সেইসাথে পরমানন্দ তো আছেই...! আর যদি কেউ যথাযথ নিয়মে এই ব্রত পালন করতে পারে সেক্ষেত্র তো সে যথাযথই ফল লাভ করবে এতে কোনো সন্দেহ নেই বলে শ্রীভগবানের প্রতি ছেলেটির এই বিশ্বাস জন্মেছে।
তবে, কথাও আমাদের স্মরণ রাখতে হবে যে, শুধু না খেয়ে কিংবা অনাহারে থাকার নামই কিন্তু ব্রত পালন নয়, ব্রত পালনের মূল কথা নিজেকে যথাযথ সংযত রাখা। ঠাকুরের শ্রীচরণে সদা নিজেকে অর্পণ করে দেয়া, তাঁর স্মরণ নেয়া। লোভ, হিংসা, অহঙ্কার প্রভৃতি মনোভাব বর্জিত হয়ে তবেই ব্রত পালন করা কর্তব্য।
তাই, আসুন আমরা সবাই যথাযথ ভাবে শ্রীশ্রী একাদশী ব্রত পালন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, পরমানন্দ লাভ করি।
হে ভগবান! তুমি সকলের মঙ্গল করো প্রভু!
|| জয় মা ||
#কলমে : সুব্রত মণ্ডল সৃজন
#প্রকাশনায় : তরুণ ধর্মের আলো
Wednesday, November 11, 2020
সংগঠন পরিচিতি ও সদস্য ফরম
Wednesday, November 4, 2020
সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়
"তরুণ ধর্মের আলো" সংগঠন কর্তৃক পরিচালিত
'সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়' উদ্বোধন সম্পর্কিত প্রাথমিক তথ্যসমূহ :
===============================
* 'তরুণ ধর্মের আলো' সম্পর্কে জেনে নিন।
* 'সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়' উদ্বোধন সামগ্রী (গ্রন্থাদি, খাতা, কলম, ব্যানার ইত্যাদি) 'তরুণ ধর্মের আলো' কর্তৃক প্রদান করা হবে।
* 'সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়' পরিচালনা কমিটির সদস্যদের 'তরুণ ধর্মের আলো'র নিবন্ধিত সদস্য হতে হবে।
* 'সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়ে'র সদস্যদের একটা তালিকা 'তরুণ ধর্মের আলো'র কাছে প্রদান করতে হবে।
* সদস্যদেরকে একটি করে 'সদস্য ফরম' পূরণ করতে হবে।
* 'তরুণ ধর্মের আলো' কর্তৃক সবাইকে একটা করে পরিচয়পত্র প্রদান করা হবে।
* 'সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়ে'র সদস্যদের কাছ থেকে সাপ্তাহিক/মাসিক প্রণামি উত্তোলন করবেন—পরিচালনা কমিটি। সেই প্রণামী পরিচালনা কমিটিতেই রাখা হবে এবং সেখান থেকে প্রতি মাসে 'তরুণ ধর্মের আলো' সংগঠনে একটা অংশ (.....%) প্রণামি হিসেবে প্রদান করবেন, প্রয়োজনে সংগঠনের যেকোনো কল্যাণে ব্যয় করা হবে।
* 'সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়' পরিচালনা সম্পর্কিত তথ্য পরবর্তীতে (দ্রুত) জানিয়ে দেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য :
* 'সনাতন ধর্ম ও নৈতিক শিক্ষালয়' থেকে যেকোনো সিদ্ধান্ত 'তরুণ ধর্মের আলো'র সাথে পরামর্শ করে গ্রহণ করবে।
* বিশেষ কারণে নীতিমালা সংশোধন হতে পারে।
ধন্যবাদান্তে ও শুভ কামনায় : #তরুণ_ধর্মের_আলো
Thursday, October 22, 2020
Saturday, October 10, 2020
অন্যরকম চিন্তা-চেতনা🕊
-
★ তুমি মোদের একজনা তুমি মোদের একজনা সুব্রত মণ্ডল সৃজন উৎসর্গ : বন্ধু কিশোর'কে। ...



