Saturday, August 8, 2020

৬৬★ ভালোবাসার ধন

       ভালোবাসার ধন
            হৃষিকেশ মজুমদার

গোলক ধাঁধায় আটকে গেছি
তোমার পিছে পিছে,
সারা জীবন খুঁজছি তোমায়
মরছি মিছে মিছে।

তোমার আশায় পথ ভুলে পথ
হয়েছি দিশেহারা, 
মেঘ জমানো বুকের ভিতর
শুকিয়ে কাঠ-খরা!

তোমার আশায় দিন গুনে যাই
রাতের অন্ধকারে,
পথ ভেঙে যাই পায়ের 'পর
বুক ভেঙে যায় ঝরে!

হৃদয়টাকে জ্বালিযে নিয়ে
চলছি আঁধার মিছে,
এবার যেন তোমায় পাবো
আঁধার যাবে ঘুঁচে।

বুকের ভিতর উঠলো যে ঝর
এবার দুলে দুলে,
সত্যি যেন তোমায় পেলাম
সব দুঃখ ভুলে।

যেথায় শুধু তোমার স্মৃতি
আর এ আমার মন,
সুখে থেকো সখা আমার
ভালোবাসার ধন।


No comments:

Post a Comment