Monday, October 21, 2019

৩৮★ মায়ের কোলেও ভয়!

মায়ের কোলেও ভয়!
সুব্রত মণ্ডল সৃজন

"দেশ স্বাধীন হলো,
বাক স্বাধীনতা পেলো।
অতঃপর
বাগযন্ত্র অকেজো হয়ে
পড়ে রইলো স্বাধীন দেশেই!
দেশকে ভালোবাসে বলে,
দেশ যে মা!
তবে
মায়ের কোলে কেন এত ভয়?
চারিদিকে শুধুই আতঙ্ক!
কখন আবার কী হয়!

এটাও কি তবে স্বাধীনতা?


22-10-2019/দিঘলকান্দি।

No comments:

Post a Comment