সচেতনতা ও করোনা
আর জে জয় সৃজন
আর জে জয় সৃজন
মহামারী করোনা ভাইরাস কলিযুগের লক্ষণের সাথে অনেকটাই মিল আছে বলে মনে করি।
মহামারী করোনা ভাইরাসকে দমন করতে হলে, সদা সচেতনতা অবলম্বন করে চলতে হবে৷ আতঙ্ক নয়, গুজব নয়, সঠিক নির্দেশনা, নিয়োম কানুন, মেনে চলতে হবে সকলের৷ ভয় কে জয় করতে হবে সবাই এক যোগে৷ মৃত্যুকে স্মরন করতে হবে। মনে রাখতে হবে, কলিতে কীর্তন করতে হবে, করুণ সুরে! হে করুণাময়ী! তুমি রক্ষা করো গোটা বিশ্ব মানব জাতিকে--৷
মহামারী করোনা ভাইরাসকে দমন করতে হলে, সদা সচেতনতা অবলম্বন করে চলতে হবে৷ আতঙ্ক নয়, গুজব নয়, সঠিক নির্দেশনা, নিয়োম কানুন, মেনে চলতে হবে সকলের৷ ভয় কে জয় করতে হবে সবাই এক যোগে৷ মৃত্যুকে স্মরন করতে হবে। মনে রাখতে হবে, কলিতে কীর্তন করতে হবে, করুণ সুরে! হে করুণাময়ী! তুমি রক্ষা করো গোটা বিশ্ব মানব জাতিকে--৷
সবই সৃষ্টিকর্তার লীলা-খেলা। মাধব তুমি সবই করতে পারো। মাধব, তোমার কাছে নত আমরা গোটা বিশ্বের মানব জাতি৷ ক্ষমা করো এবার বন্ধ করো তোমার এ তাণ্ডবলীলা! কীর্তন করবো, গীতা পড়বো রাতে, কর্ম করবো দিনের আলোতে, ধর্ম করবো কর্মের ফাঁকে৷ তুমি সঠিক পথে পথ চালাও আমাদের। মন ও শরীর সুস্থ রেখে৷ ভালো কাজে যদি নিযুক্ত করে দাও যেমন— দেশ ও দশের কল্যানে, জীব ও মানব সেবায় এবং তোমার নাম গুণ-গান যেন করতে পারি হৃদয়-অন্তর-মন ও ভালোবাসা দিয়ে, এটা আমাদের প্রার্থনা তোমার কাছে।
হে মানব জাতি! এসো আমরা কীর্তন করি, গীতা পড়ি, নত হই কৃষ্ণ রাধা মাধবের কাছে, ভালো পথে চলি, সঠিক পথ খুজি, নম্র, ভদ্র এবং ন্যায় পথের পথিক হই। অন্তর থেকে ভালোবাসি জীব-জন্তু, বস্তু, পশু-পাখি, মানুষ ও মানব জাতি এবং প্রকৃতি ও গোটা বিশ্বকে৷
আমাদের হৃদয়ে প্রকৃত ভালোবাসা অনেকাংশে নেই, ধংস হচ্ছে বিবেক ও জীবন। অনেক কিছুর কারণে যেমন_ মোহ, অতি লোভ লালসা, হিংসা-নিন্দা, অবিশ্বাস, মিথ্যা কথা, জুলুম, অন্যায়, দুর্নীতি, অবিচার, ভালোবাসায় বিশ্বাস ঘাতকতা, খারপ পথে চলা, খারাপ কথা বলা, অন্যায়ের প্রতিবাদ না করা, অন্যায়ের পক্ষে যোগ দেওয়া ও কথা বলা, ভালো পথে না চলা, ধর্মকর্মাদি না করা, ধর্মীয় স্থানে না যাওয়া, সত্য কথা না বলা, ঝগরা-জাটি, অধর্ম ও অহংকার ইত্যাদি। এসবের জন্য কলিতে মানুষ নামের মানব জাতির পতনের লক্ষণ দেখা দিচ্ছে। তাই বিশ্ব আজ হুমকির মুখে।
ভেবে দেখো নিজ মনে সকলে আর অন্তরে উপলব্ধি করো মনের সংযোগ দিয়ে, মনযোগ দিয়ে পড় এবং ভাবো যদি আমার সৃজনের এলো-মেলো, অগোছালো অতি ক্ষুদ্র লেখা থেকে কিছু অবশ্যই খুঁজে পাবে।
সময় ও বাস্তবতার সাথে বাস্তব জীবন চলতেছে কলিতে৷ তবে বাস্তব জীবন চলার পথে অনেক বাধা-বিপত্তি আসে মানব জীবনে৷ এ জন্য সুখ শান্তি,রভালোবাসা, ভালো কিছু পেতে হলে এবং বাধা ও বিপদ থেকে রক্ষা ও মুক্তি পেতে হলে বাস্তব মানব জীবনে কিছু করণীয় আছে আমাদের।
সময়, প্রকৃতি ও পরিস্থিতি মানুষকে বাস্তব জীবন চলার পথে থামিয়ে দিতে পারে যে কোন সময়ে৷ তারই একটি দৃষ্টান্ত কলিতে এই হামারী 'নভেল করোনা ভাইরাস'।
করোনা চলে যাবে, আমরা যদি সচেতন হই এই করোনা ভাইরাস সম্পর্কে। উপলব্ধি ও সঠিক আচরণ করতে পারি নিজ নিজ মনে, সুন্দর হবে পৃথিবী।
প্রকৃত বিবেক ও জ্ঞান আছে যার মধ্যে সেই-ই হয় মানুষ থেকে মহা-মানব৷
প্রকৃত বিবেক ও জ্ঞান আছে যার মধ্যে সেই-ই হয় মানুষ থেকে মহা-মানব৷
সর্ব জীবের কল্যাণ প্রার্থনায় 'তরুণ ধর্মের আলো'।
২০ মার্চ, ২০২০।
No comments:
Post a Comment