নিয়তির পথে
পলাশ শিকদার
সময় বড় অদ্ভুত! নিরন্তর এক মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছি মনে হয়। চারিদিক নিস্তব্ধ হয়ে আসছে! শঙ্কার মিছিল দীর্ঘতর হচ্ছে। ক্ষণে ক্ষণে মনটা চূড়ান্ত বিষণ্নতায় ভরে যাচ্ছে! চেনা মানুষগুলোর সাথে ইচ্ছে থাকলেও কথা বলতে পারছিনা। পারছি না সাক্ষাৎ করতে।
আমি অবরুদ্ধ ঘরে, একা একা বসে আছি বারান্দায়, মাঝে মাঝে করুণ শুরে কুকুর ডাকছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আবার টিকটিকির টিক টিক আওয়াজ মনকে বিহ্বল করে দিচ্ছে...
মনে হচ্ছে পরম্পরায় নিয়তির পথে আমায় হাতছানি দিয়ে ডেকে বলছে, আয় না পলাশ তুইও সঙ্গী হবি আমাদের সাথে....!
No comments:
Post a Comment