★ তুমি মোদের একজনা
তুমি মোদের একজনা
সুব্রত মণ্ডল সৃজন
উৎসর্গ : বন্ধু কিশোর'কে।
উৎসাহ দিছে : পলাশ শিকদার
জানি তোমার ভালোবাসার
কোনো মূল্য পারবো না দিতে,
তুমি মোদের দাদা, বন্ধু...
রয়েছো মোদের চিত্তে।
দেখা যখন হয় দাদা
কোথাও তোমার সনে,
রিক্ত হৃদয়ে জেগে ওঠে
পরমানন্দ সেই ক্ষণে।
একের পরে এক জিজ্ঞাসা
যতই করে যাই,
মনের মত করে আমরা
সতল জবাব পাই।
মুগ্ধ হয়ে তোমার কথা
আমরা যখন শুনি,
সত্যিই তুমি নও শুধু জ্ঞানী
তুমি অনেক গুণী।
তোমার কাছে গেলে পরে
পাই যে মানবতার নিশানা,
প্রভু জগদ্বন্ধু'র কৃপায় দাদা
তুমি মোদের একজনা।
কখনো তো তুমি মোদের
খালি হাতে ফিরাও না,
তুমি বন্ধু, বন্ধু কিশোর
তোমার মত আর পাই না।
রচনা : ২১-০৩-২০১৯!ফরিদপুর!
!★দোল পূর্ণিমার শুভেচ্ছা★!


No comments:
Post a Comment