Monday, March 18, 2019

০৫★ শ্মশান যাত্রা

শ্মশান যাত্রা
সুমন ভদ্র

আমার এমন সুদিন আসবে কবে?
 চার জনাতে কান্ধে লবে।
সবাই মিলে আমায় যখন
নিয়ে যাবে শ্মশান ঘাটে।
যেন নতুন করে বিয়ের সাজে
সেখানে থাকবে নাকো কোন পুরোহিত।
আমার, বিয়ের মন্ত্র পড়বে সবে
পুত্র আমায় স্নান করাবে
ভেসে তার ঐ নয়নের জলে।
আমার এমন সুদিন আসবে কবে?
 আমার সকল চাওয়া পুরবে যখন
 শ্মশানের ওই যজ্ঞতে।

কবে সুখ  দুঃখ আর রবেনা
সকলি হইবে দহন,
যখন সবাই আমায় করবে পর।
আমার সেই সুদিনের যাত্রী যারা
মুখে হরি হরি বলবে তারা।
আমি শুনতে পাবনা, পরবো ঘুমিয়ে।
 কত না গর্ব আমার কত অহংকার
 শ্মশানের আগুনে পুড়ে হবে ছারখার!

সেই সুদিনে,
 অঙ্গে সাদা থান, তিলক ফোটা
 এইতো আমি পাব
আমার আমার যা ভাবি
আমার কিছু নাই
এই সংসারে সবাই করি অভিনয়।
 আমার ছেলে, আমার মেয়ে
সেদিন ভুলে যাব
বাশের পালকিতে আমি
 শ্মশান ঘাটে যাব।
সুমন বলে মনের ব্যথায়
ওরে সুব্রত ভাই,
যেমন কর্ম তেমন ফল
এই সংসারে পাই।
সময় থাকতে শ্রী গুরুর চরনে
সপে দাও প্রাণ,
অকারনে কাটাইও না সময়
কেহ আমার মত।
তবে কাদতে হবে নয়ন জলে
তোমার অবিরত...।

No comments:

Post a Comment