সন্ন্যাস
সুব্রত মণ্ডল সৃজন
ত্যাগ না হলে হয় না সন্ন্যাস
গীতার পাতায় আছে প্রকাশ
বলছে আমার শ্রীকৃষ্ণ ভগবান।
যথা-তথা দেখিতে পাই
সাধুর মাঝে ত্যাগ নাই
আছে শুধু ত্যাগের বসনখান।।
দেখি সাধুর মুখে বিড়ির ধোঁয়া
শাস্ত্রে তাহা যায় না পাওয়া
তারও কিছু ভক্ত আছে
লুটায় গিয়ে পায়ের নিচে
মনে হয় মিলে গেছে,
পরমের সন্ধান।
আসলে ওই সাধুই শয়তান।।
আহার করে পঁচিশ প্রকারে
পাশেই থাকে অনাহারে
সাধুদের এ কেমন নীতি
অনাহারীর বুকে দিয়ে লাথি
নিরজনে আমি কাঁদি,
দেখিয়া এ-ই বিধান।
আসলে ওই সাধুই শয়তান।।
সাধুর পোশাক গায় জড়িয়ে
সন্ন্যাসী পদবি নিয়ে
তারা যখন মঞ্চে ওঠে
ধর্ম কথা মুখে ছোটে
অমন সাধু ভবের হাটে,
করতে হবে প্রত্যাখান।
আসলে ওই সাধুই শয়তান।।
ওরে, সুব্রত কয় গানের সুরে
যারা, ধর্মের নামে ব্যবসা করে
শ্রীরামকৃষ্ণের আছে বাণী
'ত্যাগ আনতে হয় মনে' জানি
যুগে যুগে ঋষি-মুনি,
গেয়েছে ত্যাগেরই গান।।
ত্যাগ না হলে হয় না সন্ন্যাস...
রচনা: ১৭-১১-২০১৮
দিগনগর থেকে ফরিদপুর গাড়িতে বসে।
No comments:
Post a Comment