ঘরে কেনো নিলি না?
সুব্রত মণ্ডল সৃজন
ধিকি ধিকি জ্বলে আগুন, নেভে না রে নেভে না।
তুই আমারে পাগল করে, ঘরে কেনো নিলি না?।।
তুই আমারে পাগল করে, ঘরে কেনো নিলি না?।।
একা যখন ছিলাম আমি, ভালোই তো ছিলাম
কেন যে বন্ধু আমি, তোর প্রেমে মজিলাম!
অবশেষে কলঙ্কই পেলাম,
তোরে তো আর পাইলাম না।।
কেন যে বন্ধু আমি, তোর প্রেমে মজিলাম!
অবশেষে কলঙ্কই পেলাম,
তোরে তো আর পাইলাম না।।
অন্য গাছে বাসা বেঁধে, সুখে কি আছিস?
পথের মানুষ করে আমায়, ঠাঁই যারে দিছিস।
আমার হয়ে আবার আসিস,
ওপাড়ে! এই পাড়ে না।।
পথের মানুষ করে আমায়, ঠাঁই যারে দিছিস।
আমার হয়ে আবার আসিস,
ওপাড়ে! এই পাড়ে না।।
সুব্রত তাই ওরে বন্ধু, পাগলামি করিয়া কয়
আবার তুমি মানুষ করে, জনম দিও দয়াময়।
তখন, জনম যেন সার্থক হয়,
বিফলে যায় না।।
আবার তুমি মানুষ করে, জনম দিও দয়াময়।
তখন, জনম যেন সার্থক হয়,
বিফলে যায় না।।
গানঃ
রচনাঃ ২৮ নভেম্বর, ২০১৯ /বিকাল ৪:৩০ পি. এম.
(ফরিদপুর থেকে ভাংগা পর্যন্ত, বাসে বসে)
(ফরিদপুর থেকে ভাংগা পর্যন্ত, বাসে বসে)

No comments:
Post a Comment