Wednesday, December 4, 2019

৪১★ বাংলাদেশের গানের পাখি//সুব্রত মণ্ডল সৃজন







বাংলাদেশের গানের পাখি
সুব্রত মণ্ডল সৃজন
উৎসর্গ : শ্রদ্ধেয় আয়নাল বয়াতী আল চিশতী ফরিদপুরী।

বাংলাদেশের গানের পাখি
যে ছিলো আয়নাল বয়াতী,
গেলো রে চলিয়া।
আসবে না ফিরিয়া, সে আর
আসবে না ফিরিয়া।।

এক নামে যাহারে চিনি
বাউল গানের শিরোমণি
যার গানেতে প্রাণ ভরে যায়,
যার কথা শুনিয়া।।

একশত এক বছরে
থাকিয়া এই ধরাপরে
গেলো যে তার ভক্তদের,
পাগল-ও করিয়া।।

তিন ডিসেম্বর 'ঊনিশ সালে
মঙ্গলবার নিশাকালে
বাউলের এই ধ্রুবতারা,
গেলো মেঘে ঢাকিয়া।।

কত পাখি ঘরে বসে
গোপনে কাঁদিতেছে
কত পাখির ভাঙলো জোড়া
তোমারে হারাইয়া।।

সুব্রত কয় আয়নাল দাদু
কোথায় পাবো গানের মধু?
আকাশ-বাতাস কান্দে যে আজ
তোমারও লাগিয়া।।

রচনা: 4-12-2019/মিরপুর-২, ঢাকা।

No comments:

Post a Comment