Monday, September 16, 2019

১১ ★ "ভ্রাতৃ-বরণ কথামালা" সুব্রত মণ্ডল সৃজন

রামকৃষ্ণ মিশন আশ্রম, ফরিদপুর
নবীন ছাত্রদের আগমন উপলক্ষে
আয়োজিত ভ্রাতৃ-বরুণ অনুষ্ঠানে
ছোট ভাইদের প্রতি --
"ভ্রাতৃ-বরণ কথামালা"
সুব্রত মণ্ডল সৃজন

জয় মা
জয় রামকৃষ্ণ জয় মা সারদা জয় স্বামী বিবেকানন্দ।
আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সভাপতিসহ অতিথিবৃন্দ, মহারাজ বৃন্দ দাদা এবং ফুলের কলি স্বরূপ ছোট ভাইয়েরা সবাইকে জানাই শ্রেণিভেদে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আন্তরিক ভালোবাসা। আর এই শরতের আকাশের রংধনুসহ বৈচিত্রময় মেঘের ভেলার সাথে প্রাণের ভালোবাসা সংমিশ্রণ করে তোমাদেরকে প্রথমে বরণ তথা হৃদয়ে ধারণ করে নেই।

এবার শুরু করছি---
শুরুতেই আমি আজকের দিনটি নিয়ে সামনে উপবিষ্ট নবীন ভাইদের উদ্দেশ্যে একটি তথ্য তুলে ধরতে চাই,
তা হল , আজ 17 ই সেপ্টেম্বর । আজ এই তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী তাদের জন্য কারণ আজ হচ্ছে "মহান শিক্ষা দিবস" । আর তোমরা সবাই এই শিক্ষার উদ্দেশ্যে তোমাদের প্রিয়জন বাবা-মা-ভাই-বোন সবাইকে একপ্রকার দূরে রেখে তোমাদের সৌভাগ্য বলে রামকৃষ্ণ মা সারদা স্বামীজীর কৃপা বলে আজ তোমাদের পদার্পণ ঘটেছে এমন একটি ছাত্রাবাসে যার নাম "বিবেকানন্দ ছাত্রাবাস", রামকৃষ্ণ মিশন আশ্রম।

তোমরা অনেকেই বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ভর্তি হয়েছো।

তাই তোমাদেরকে আমি উপদেশ নয় ভাই হিসেবে অনুরোধ করবো তোমরা স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণের মা সারদা সম্পর্কে জানার চেষ্টা করবে তাতে তোমাদের ভবিষ্যৎ জীবন গঠনে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

আর একটা কথা সব সময় মনে রাখবে তা হল স্বামীজি বলেছিলেন যে
"বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো
জেনো তাকে ধোঁকা।
মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন
তাহলে তুমি বোকা।"

অর্থাৎ এই বাণী থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে সবার আগে বাবা এবং মা কে ভালবাসতে হবে এবং তাদেরকে সাক্ষাৎ দেবতা মনে করতে হবে।
তারপর ক্রমে ক্রমে সবাইকে ভালবাসতে হবে মনে রাখবে মানুষকে ভালোবাসায় ধর্ম মানুষকে ঘৃণা করা পাপ। তাই ভালবাসতে হবে সবাইকেই কথা হল আগে গাছের গোড়া যেন ঠিক থাকে।

আর একটি কথা না বললেই নয় তা হল তোমরা ইতোপূর্বে সবাই জেনেছ যে রামকৃষ্ণ মিশন আশ্রম প্রতিদিন নিয়মিত পড়ালেখা ও সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হয়। তাই বই পড়া ও প্রার্থনা করার জন্য কাউকে অনুসরণ না করে নিজের কর্ম নিজেই সময় মতো সেরে নিবে। তাহলে দেখবে যে অন্যেরা তোমাকে অনুসরণ করবে । আর তোমরা প্রত্যেকেই অনুসরণ করবে মহামানবদের মহাবাণী । দেখবে তোমাদের জীবন আরো উন্নত হবে।

আর আমাদের মিশনে যেসব মহারাজ বৃন্দ আছেন তারা প্রত্যেকেই বন্ধুভাবাপন্ন তোমাদের সমস্যার কথা গুলো মহারাজ দের কাছে বললে দেখবে মহারাজরাই সেই সমস্যার সমাধানের একটা ভালো পথ বের করে দিয়েছেন। কারণ একটা কথা সবসময় জানবে যে এই মহারাজরাও তাদের বাবা-মা ভাই-বোন আত্মীয় পরিজন সকল বন্ধন ছিন্ন করে এসেছে শুধু ছাত্রদের ও মানুষের কল্যাণে তথা জগতের কল্যাণে নিয়োজিত থাকার জন্য।

তাই সর্বশেষ বলবো মহারাজদের সাথে কখনো এমন আচরণ করো না যাতে কেউ কষ্ট পায়। সবার সাথে ভালো আচরণ করবে বাবা-মা কে ভক্তি করবে মহারাজ দের সাথে ভালো ব্যবহার করবে আর তোমাদের জন্য বড় দাদাদের মনে সব সময় ভালোবাসার একটা জায়গা আছে যে জায়গাটা শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা চাইলেই সেই ভালোবাসার জায়গাটা আদায় করে নিতে পারো।

তাই বলি এবার সবাই ওঠো জাগো আর ঘুমিয়ে থেকো না ।তোমরা যদি না জাগো তাহলেতো আঁধার কেটে আলোয় জগত আলোকিত হতে পারবেনা। জগত তোমাকে হাতছানি দিয়ে ডাকছে একবার তুমি জগতের পানে তাকাও, দেখো সারাটা জগত তোমার পানে কেমন করে তাকিয়ে আছে ! শুধু তোমরা মানুষের মতো মানুষ হবে বলে। আঁধারে আলো জ্বালাবে বলে!

তাই আজকের এই মহান শিক্ষা দিবস তোমাদের জন্য ঠাকুরমা স্বামীজীর কাছে এই প্রার্থনা করছি , "তোমরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারো আধারের বুকে আলো জ্বালাতে পারো প্রত্যেকেই যেন মানুষের মতো মানুষ হতে পারো।" আর তোমরাও ঠাকুরের কাছে সকলের জন্য প্রার্থনা করবে।
ধন্যবাদ সবাইকে
জয় মাতা জয় পিতা
জয় রামকৃষ্ণ জয় মা সারদা জয় স্বামী বিবেকানন্দ
জয় মহারাজ জয়
তোমাদের আমাদের সকলের হউক জয়।

বিশেষ দ্রষ্টব্য : এই লেখাটা লেখার পিছনে বিশেষ ভূমিকা রেখেছে প্রাণের ভালোবাসার ভাই সমীর বসু।
তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রচনা : 17 সেপ্টেম্বর 2019 , রাত 1 টা 30 এ এম
স্থান: মণ্ডল বাড়ি, দিঘলকান্দি, কানুড়িয়া, দিগনগর মুকসুদপুর, গোপালগঞ্জ।

No comments:

Post a Comment