Tuesday, September 17, 2019

২২★ চলে যাবার লগ্নে//সুব্রত মণ্ডল সৃজন

চলে যাবার লগ্নে _ সুব্রত মণ্ডল সৃজন

চলে যাবার লগ্নে
সুব্রত মণ্ডল সৃজন

চলে যাবে ভেবে
হৃদয়টা একা কাঁদে!
মরুভূমি হবার সংকেত নামে
হৃদয়ের ভূখণ্ড জুড়ে!

আর কি হবে না দেখা?
আর কি হবে না
ফুটপাথ ধরে ধারাবাহিক আদ্র সংলাপ?
রিক্সায় চড়া
কিংবা মেলায় ঘুরে ঘুরে
নাগর-দোলার চমকিত দোলায়
দাঁড়ি-কমা বিহীন চোখাচোখি!

কিছুই তো হলো না দেয়া!
অথচ কবে থেকে হৃৎপিণ্ডে
একখণ্ড প্রেম বয়ে চলেছে তোমার জন্য,
সম্মতির আঙুল নড়ে উঠলেই 
দিয়ে যাবো সব- মুঠো মুঠো প্রেম।

এবার শেষ পেরেক ঠুকে দাও 
প্রতীক্ষার কফিনে....।

২১-৫-২০১৯/ফরিদপুর

No comments:

Post a Comment